আগামী ৮ এপ্রিল, ২০১১ বাংলাদেশের সকল লিনাক্সপ্রেমী/আগ্রহীদের জন্য ‘ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (FOSS Bangladesh)’ আয়োজন করতে যাচ্ছে লিনাক্স আর ওপেন সোর্স বিষয়ে মুক্ত আলোচনার। চাইলে লিনাক্সপ্রেমী যে কেউ অনুষ্ঠানে যোগদান করতে পারেন। নিচে অনুষ্ঠানের বিস্তারিত বর্ণনা করা হল……
******************************************************************************************************
তারিখ: ৮ই এপ্রিল ২০১১ইং, রোজ শুক্রবার
সময়: বিকাল ৩টা থেকে ৭টা
স্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তন
(শীতাতপ নিয়ন্ত্রিত; অপরাজেয় বাংলার পেছনে কলা ভবন, তার পেছনে লেকচার থিয়েটার ভবন, ঐ ভবনটির নিচতলাতেই)
প্রবেশ মূল্য: ২০ টাকা।
অনুষ্ঠানসূচী:
- লিনাক্স ও ওপেন সোর্স বিষয়ে মুক্ত আলোচনা। — ২৫ মিনিট
- পাইরেসী প্রতিরোধে লিনাক্স ও ওপেন সোর্স এর ভূমিকা — ২৫ মিনিট
- লিনাক্স ও ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহারের সুবিধা — ২৫ মিনিট
- অতিথি ও অংশগ্রহনকারীদের আপ্যায়ন পর্ব — ৪০ মিনিট
- অতিথি ও অংশগ্রহনকারীদের সমন্বিত আলোচনা ও মতামত বিনিময় — ১২০ মিনিট
আরও থাকছে:
FOSS Bangladesh কর্তৃক সংকলিত/কাস্টমাইজ করা লিনাক্স মিন্ট ১০ জুলিয়া’র ডিভিডি (৫০ টাকা)। কাস্টমাইজড ডিভিডিটাতে এবারে পাসওয়ার্ড জনিত ঝামেলা দূরীভূত করা হয়েছে। তদুপরি কাস্টম ডিস্ট্রোটিতে এবারে থাকছে বেশ কিছু ওপেনসোর্স ও ফ্রী থ্রিডি গেমস যেমন এলিয়েন এরেনা, নেক্সুইজ, ব্যাটেল ফর ওয়েসনর্থ এবং অ্যাসল্টকিউব ইত্যাদি।
আয়োজনে:
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (FOSS Bangladesh) – একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
[অংশগ্রহনেচ্ছুগণ দয়া করে এখানে একটু নাম এন্ট্রি করুন।]






আসার ইচ্ছে আছে। তবে কারা কারা আসছে জানতে পারলে ভালো হতো। পরিচিত কেউ থাকলে যাওয়ার উৎসাহটা বাড়তো আরকি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনটা কোথায় সেটাও তো জানিনা।
‘আরসি মজুমদার মিলনায়তনটা’ চারুকলার ভিতরে…..
পরিচিত কেউ আসলে আসার উৎসাহটা বাড়ে এটা ঠিক….কিন্তু সব সময় তো আর পরিচিতদের পাওয়া যায় না। কাউকে না পেলে একাই চলে আসুন না। সর্বপরি আমাদের তো একটা কমন পরিচয় আছেই….. আমরা সবাই লিনাক্সের পক্ষে।